চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সচিবালয়ে সকাল থেকে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরাও তার সাথে সাক্ষাৎ করেন।

আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বৈঠক করবেন। এছাড়া নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে সকাল থেকেই সচিবালয়ে ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়েছে কাজ। সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা সকাল থেকেই নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন।

তারা ইতিমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজেও হাত দিয়েছেন। বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রাথমিক নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে নতুন সরকারের কার্যক্রম গতি পাচ্ছে।

সরকারের অগ্রাধিকার ইস্যুর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসন। এই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমেদ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের নির্দেশনা অনুযায়ী সড়ক, রেল ও নৌপথ পুনর্বিন্যাসের উদ্যোগও নেওয়া হয়েছে। সড়ক ও সেতু মন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।

Reneta

উল্লেখ্য, মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। বুধবার প্রথম কর্মদিবসে তারা সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করেন, এবং আজও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: তিন বাহিনীর প্রধানপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ দেবে ওমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT