কক্সবাজার

উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মানুষের জীবনযাত্রা ও ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে, যেখানে হাজারো রোহিঙ্গা পরিবার বাস করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসা সদস্যরা। এসময় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা।

সোমবার (১০ জুন) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা সদস্যরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার সকালে ক্যাম্প-৪ এক্সটেনশনে হামলা চালায় আরসা সদস্যরা। এতে তারা গুলি এবং কুপিয়ে তিন রোহিঙ্গাকে হত্যা করে। এসময় গুরুতর আহত হয় ৭ জন।

নিহত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প-৪ এক্সটেনশনের মো. ইলিয়াস, মো. ইসহাক ও ক্যাম্প-৩ ই-৬৪ এলাকার বাসিন্দা ফিরোজ খান।

উখিয়া থানার পরিদর্শক মো. শামীম হোসেন বলেন, নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:আধিপত্য বিস্তারউখিয়া রোহিঙ্গা ক্যাম্পকুপিয়ে ও গুলি করে হত্যা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…