চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা নতুন করে রাজনীতি করতে চান, যোগাযোগ করুন: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সকলের দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে নতুন, সৎ ও যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিতে চাই।

মঙ্গলবার (৪ নভেম্বর) দল গঠন থেকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দেশবাসীকে অবহিত করতে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।

নভেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় আমরা প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেবো। আমরা অল্প সময়ে মানুষের থেকে যে সাড়া পেয়েছি, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও আশাবাদ জানান তিনি।

ভিডিওবার্তায় নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ বলেন, এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দ চাইলেও কমিশন দেয়নি। তাই তাদের সঙ্গে আমাদের এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অভিনন্দন জানাই।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগামী জাতীয় নির্বাচনআহ্বায়ক নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টি-এনসিপিরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT