যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির সাথে জড়িত মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাজনীতিকে পেশা নয় সেবা হিসেবে নিয়েছে। মায়ের সম্মানে আঘাত আসলে যুবকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভায় জামায়াত আমির বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’র জয় হলে পুরনো বস্তা পচা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে।







