দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। রোববার রাত পৌনে দুইটার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে রাত সোয়া ১২টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান তারা।







