প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই হবে, কোন অপশক্তি এবং ষড়যন্ত্র এটি প্রতিহত করতে পারবে না। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে রোববার প্রধান তিন রাজনৈতিক দলের সাথে আলাদাভাবে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার।







