চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে: জোনায়েদ সাকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী 
জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট।

তিনি বলেন, ‘সরকার একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায়। কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলগুলো ও সরকারি প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে। তারাই সকল সমস্যা সমন্বিতভাবে সমাধান করবে।’

সাকি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া গেছে, এর মধ্যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এই সরকার বাস্তবায়ন করতে পারে। বাকিগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এমন আইন করা দরকার। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেগুলো গণভোটের মাধ্যমে ফয়সালা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিচার, সংস্কার, নির্বাচন এখন আমাদের জাতীয় স্বার্থ। সংসদ ছাড়া সংবিধান সংস্কার সম্ভব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT