নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে রাজি রয়েছে বাংলাদেশ। তবে এখনও চুক্তি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মন্ত্রী বলেন, আমরা চুক্তির বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু প্রয়োজনীয় সমন্বয় এবং আলোচনার সুযোগ সবসময় উন্মুক্ত।
তিনি আরও উল্লেখ করেন, চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে।
প্রধান দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে হলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইন্দোপ্যাসিফিক কৌশল পুণর্বিবেচনা করবে বাংলাদেশ। কোনো জোটে যুক্ত হবে না।

