চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে আইনি বাধা নেই: ১০১ আইনজীবীর বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ২৫, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২-এর ধারা ৪, এবং বাংলাদেশ জাতীয় প্রতীক বিধিমালা, ১৯৭২-এর বিধি ৩ অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। তারা বলেন, জাতীয় প্রতীক হিসেবে যে শাপলার নকশা নির্ধারিত, সেটি ১৯৭২ সালের অর্ডার ও বিধিমালায় বর্ণিত। সেই প্রতীকে শাপলা ফুল ছাড়াও ধানের শীষ, পাটপাতা এবং তারকা রয়েছে। ফলে শাপলা জাতীয় প্রতীকের একটি মাত্র উপাদান।

তারা আরও বলেন, বিএনপিকে ‘ধানের শীষ’ ও জেএসডিকে ‘তারা’ প্রতীক বরাদ্দ দেওয়ার নজির রয়েছে। এ ছাড়া ‘কাঁঠাল’ (জাতীয় ফল) এবং ‘সোনালি আঁশ’ প্রতীকও নিবন্ধিত দলের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। অতএব, জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক চাওয়া হলেও তা বরাদ্দে কোনো সাংবিধানিক বা আইনগত বাধা নেই বলে মত দিয়েছেন তারা।

বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, এনসিপি ‘ভাসমান শাপলা’ প্রতীক চায়নি, যা জাতীয় প্রতীকের সঙ্গে ভিন্নতা তৈরি করে। একইসঙ্গে তারা দাবি করেন, জাতীয় প্রতীকের প্রতিটি উপাদানই আলাদা এবং আলাদাভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

আইনজীবীরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী এনসিপিকে নিবন্ধন দেবে এবং শাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ করবে।

তারা দেশবাসী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না করতে আইনানুগ ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরার আহ্বান জানান।

Reneta

বিবৃতিতে স্বাক্ষর করা আইনজীবীদের তালিকা:

১. জনাব মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট
২. অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ মারুফ
৩. অ্যাডভোকেট রুহি সামসাদ
৪. অ্যাডভোকেট রোকেয়া বেগম
৫. অ্যাডভোকেট মো: তারেক ফয়সাল
৬. অ্যাডভােকেট মো: আতিকুর রহমান
৭. অ্যাডভােকেট মনির হোসেন
৮. অ্যাডভোকেট গোলাম সাকলাইন
৯. অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার
১০. ব্যারিস্টার মোঃ রিজওয়ান সামাদ
১১. ব্যারিস্টার মোঃ মাজহারুল ইসলাম
১২. অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান
১৩. অ্যাডভোকেট বেলাল হোছাইন
১৪. অ্যাডভোকেট মোঃ আলীমুল্লাহ মিয়া
১৫. অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক
১৬. অ্যাডভোকেট এম এ রব
১৭. অ্যাডভোকেট আবুল হাসেম
১৮. অ্যাডভোকেট সোয়াইব হোসেন
১৯. অ্যাডভোকেট শোয়েব আকতার
২০. অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন
২১. অ্যাডভোকেট শামীম হোসেন
২২. অ্যাডভোকেট এস এম রাসেল
২৩. অ্যাডভোকেট জারিফ কবির
২৪. অ্যাডভোকেট শেখ রাউফুল ইসলাম
২৫. অ্যাডভোকেট মাসুদুর রহমান রানা
২৬. অ্যাডভোকেট আবির হোসেন তালুকদার
২৭. অ্যাডভোকেট মো: তানজিমুল বারী
২৮. অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন
২৯. অ্যাডভোকেট তাজফির আলম
৩০. অ্যাডভোকেট রাইসুল আমিন
৩১. অ্যাডভোকেট ইনতিশা তাবাসসুম
৩২. অ্যাডভোকেট মো: তৌহিদুর রহমান
৩৩. অ্যাডভোকেট মুতাসিম বিল্লাহ খন্দকার
৩৪. অ্যাডভোকেট হৃদয় হোসেন
৩৫. অ্যাডভোকেট মো: আবু বকর
৩৬. অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন
৩৭. অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান
৩৮. অ্যাডভোকেট রুহুল আমিন
৩৯. অ্যাডভোকেট মো: জহিরুল ইসলাম
৪০. অ্যাডভোকেট সাইফুল ইসলাম
৪১. অ্যাডভোকেট এনামুল হক
৪২. ব্যারিষ্টার রাফি জি রহমান
৪৩. অ্যাডভোকেট আল রেজা মো: আমির
৪৪. অ্যাডভোকেট এম মাহমুদুল হাসান
৪৫. অ্যাডভোকেট সাজ্জাদ সারোয়ার
৪৬. অ্যাডভোকেট তরিকুল ইসলাম
৪৭. অ্যাডভোকেট মাসুদুর রহমান
৪৮. অ্যাডভোকেট ফারহানা
৪৯. অ্যাডভোকেট আর এস এম দুর্বার
৫০. অ্যাডভোকেট বাচ্চু মিয়া
৫১. অ্যাডভোকেট শেখ লালন আহমেদ
৫২. অ্যাডভোকেট বাকি বিল্লাহ্
৫৩. অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান ভূঁইয়া
৫৪. অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম
৫৫. অ্যাডভোকেট কেএম আবু কায়সার
৫৬. অ্যাডভোকেট মির মোঃ শাওন আহমেদ
৫৭. অ্যাডভোকেট আব্দুল বাছেত শামীম
৫৮. অ্যাডভোকেট মাইনুদ্দিন মানিক
৫৯. অ্যাডভোকেট মোশারফ হোসেন
৬০. অ্যাডভোকেট মোঃ আশিকুর রহমান
৬১. অ্যাডভোকেট মোঃ মোবারক হোসেন
৬২. অ্যাডভোকেট এমদাদুল্লাহ মোল্লা
৬৩. অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ মজুমদার তারেক
৬৪. অ্যাডভোকেট পাপিয়া সুলতানা
৬৫. অ্যাডভোকেট মোঃ মনিরুল
৬৬. অ্যাডভোকেট মো: মামুন
৬৭. অ্যাডভোকেট কাজী আকবর আলী
৬৮. অ্যাডভোকেট মো: মোস্তফা কামাল
৬৯. অ্যাডভোকেট বায়েজিদ
৭০. অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ
৭১. অ্যাডভোকেট মোঃ সরওয়ার হামিদ পিয়াল
৭২. অ্যাডভোকেট মিজানুর রহমান সামি
৭৩. অ্যাডভোকেট নাসির আলী
৭৪. অ্যাডভোকেট মুহিবুল্লাহ মুহিব
৭৫. অ্যাডভোকেট শরীফ উদ্দিন
৭৬. অ্যাডভোকেট মো: হেফাজ উদ্দিন
৭৭. অ্যাডভোকেট আনোয়ার আলম খোকন
৭৮. অ্যাডভোকেট মাহমুদুল হাসান
৭৯. অ্যাডভোকেট আব্বাস আলী খান জাবেদ
৮০. অ্যাডভোকেট মোঃ সেলিম
৮১. অ্যাডভোকেট নুরুল আবছার গাজী
৮২. অ্যাডভোকেট আফতাব আহমেদ
৮৩. অ্যাডভোকেট আনাস বিন জাহিদ
৮৪. অ্যাডভোকেট আবু জাহিদ
৮৫. অ্যাডভোকেট মিনহাজুল আবেদীন
৮৬. অ্যাডভোকেট এস এম আসলাম
৮৭. অ্যাডভোকেট মু. শহীদ
৮৮. অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান
৮৯. অ্যাডভোকেট খাইরুল বাশার পারভেজ
৯০. অ্যাডভোকেট মুহাম্মদ আমিনুল ইসলাম
৯১. অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল মাহমুদ
৯২. অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম আকিব
৯৩. অ্যাডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন
৯৪. অ্যাডভোকেট সাইফুল্লাহ
৯৫. অ্যাডভোকেট মেহেদী চৌধুরী
৯৬. অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম
৯৭. অ্যাডভোকেট কাজী আব্দুর রহিম
৯৮. অ্যাডভোকেট মনির হোসেন
৯৯. অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক
১০০. অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী
১০১. অ্যাডভোকেট লাবাবুল বাসার

Jui  Banner Campaign
ট্যাগ: ১০১ আইনজীবীর বিবৃতিএনসিপিজাতীয় নাগরিক পার্টিশাপলা’ প্রতীক
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT