দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যতদিন সম্ভব জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।
মঙ্গলবার (১০ মার্চ) প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত যে পরিমাণ জ্বালানি তেল দেশে আসে, তার পরিমাণ বাড়ানোর জন্য অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য চাহিদা বিবেচনায় বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির চেষ্টা করা হচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা না হয়।
সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।








