চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যে নৃসংশতা ও মানবিক বিপর্যয় ঘটেছে তার কোন ব্যাখ্যা নেই

জাহিদ রহমানজাহিদ রহমান
৭:৩৮ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

বাংলাদেশের রাজনীতিতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোন বিভক্তি নেই, সবাই ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন সমস্যা সমাধানে আরব বিশ্ব দোদুল্যমান। এখনো তারা জোটবদ্ধ হতে পারেনি। তবে এবার নড়েচড়ে বসেছে। এই যুদ্ধের প্রতিক্রিয়া সৌদি আরব ও ইরানের মধ্যে কথোপকথোন শুরু হয়েছে–এটি ইতিবাচক। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ একটি সহিংস চক্রের মধ্যে পড়েছে। এই যুদ্ধে ফিলিস্তিনই ন্যায়ের পক্ষে আছে। এটি হঠাৎ কোন ঘটনা নয়, দীর্ঘ বঞ্চনার প্রতিফলন।

গাজায় আজ যে নৃসংশতা ও মানবিক বিপর্যয় ঘটেছে তার কোন ব্যাখ্যা নেই। ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানে দুটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিৎ। যাতে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে। জাতিসংঘ ছাড়া আর কোন প্রতিষ্ঠান নেই যারা ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে পারে। তাই বিশ্ব বিবেককে জাগ্রত করে ফিলিস্তিন ইসরাইল সংকট সমাধানে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার এফডিসিতে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির এসব কথা বলেন।

ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গাজায় খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই। হাসপাতালে লাশের সারি। চতুর্দিকে লাশের গন্ধ। বেঁচে থাকা মানুষগুলো তাঁবুতে অবস্থান করেও মৃত্যুঝুঁকি এড়াতে পারছে না। রাতে প্রচণ্ড ঠান্ডা, শীতবস্ত্র নেই। দিনে আবার প্রচন্ড গরম। ছোট্ট শিশু ও বৃদ্ধদের নিয়ে অমানবিক জীবন যাপন করছে গাজাবাসী। আন্তর্জাতিক মহলের অনুরোধে যে সামান্য ত্রাণ দেয়া হচ্ছে গাজার মানুষ বলছে তার চেয়ে বেশি অশ্রু ও রক্ত ঝরেছে। অনেক জায়গায় দেখা গেছে পরিবারের সবাই মারা গেলেও দুই একজন বেঁচে আছে যেন স্বজনদের লাশ সনাক্তের জন্য। নিরাপদ আশ্রয়ের যাবার কথা বলে সবাইকে একত্রিত করে সেখানে বোমা মারছে ইসরাইল। মসজিদ, গির্জা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানও ধ্বংস করে দিচ্ছে। বোমা হামলায় হাসপাতালগুলো ধ্বংস করায় পুরোপুরি ভেঙ্গে পড়েছে ফিলিস্তিনের চিকিৎসা ব্যবস্থা। সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ সনাক্ত করতে পারছে না বাবা-মা। মাথার খুলি ভাঙ্গা, ছিন্ন বিচ্ছিন্ন অনেক শিশুর লাশ হাসপাতালে আনা হচ্ছে। তাই অনেক অভিভাবক তাদের সন্তানদের শরীরের বিভিন্ন অংশে নাম লিখে রাখছেন। যাতে হামলায় মারা গেলেও নিজ সন্তানের মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। এই বর্বরতার অবসান হওয়া উচিৎ।

কিরণ আরও বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে এক টেবিলে বসে আলোচনা করা উচিৎ। যাতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়। সমঝোতার মাধ্যমে এই সংকটের অবসান ঘটিয়ে দুটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা এখন সময়ের দাবি। যাতে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

Reneta

জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমেই ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসন করা নিয়ে ছায়া সংসদে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিতার্কিকদের পরাজিত করে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক মাসুদ করিম, সাংবাদিক এ কে এম মঈনুদ্দিন ও সাংবাদিক ঝুমুর বারী।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউসিবি পাবলিক পার্লামেন্টইসরাইল-ফিলিস্তিন যুদ্ধছায়া সংসদডিবেট ফর ডেমোক্রেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬

হান্ড্রেডে ভারতীয় মালিকানার দলে জায়গা পাবে না পাকিস্তানিরা?

ফেব্রুয়ারি ২০, ২০২৬

র‌্যাবের ৬৪ সিসি ক্যামেরা ও স্পেশাল ফোর্স প্রস্তুত

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT