যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র চলে বলে মনে করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি।
রোববার ১৫ মার্চ তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, শুনেছি এপস্টেইনের গ্যাং এর বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি ঘটনা সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার ষড়যন্ত্র করেছে। লারিজানি আরও বলেন, ইরান এমন সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমন এক সময়ে শুরু করা হয়েছে, যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ করা হচ্ছে। এসব নথি প্রয়াত ভয়ঙ্কর যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে। লারিজানি এখানে এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক অভিজাতদের সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন। এপস্টেইনকে ‘ঘৃণ্য ব্যক্তি’ হিসেবে নিন্দা করেছিলেন ট্রাম্প।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ১৯ ব্যক্তি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালান যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে। এর মধ্যে দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজ ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ও চতুর্থটি পেনসিলভানিয়ায় আছড়ে পড়ে। ভয়াবহ হামলায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত পায়।


