মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছেন যারা, তাদের মধ্যে ফেনীর আবদুস সালাম অন্যতম। ফেনীতে তার স্মৃতিবিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে সামান্য কিছু বই ছাড়া নেই কোন স্মৃতিচিহ্ন। দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু একুশে ফেব্রুয়ারি এলেই জাদুঘরটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ে। বছরের অন্য সময় কাটে অবহেলায়।







