চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের গানে সুরে সেনাবাহিনীর বীরত্বগাঁথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দেশের প্রধান সামরিক শক্তি সেনাবাহিনী। তাদের নানা পদক্ষেপ, ভূমিকা ও অবদানের বীরত্বগাঁথা কম-বেশি সকলের জানা। এবার সেই গৌরবের গল্পগুলোকে গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। গানটির শিরোনাম ‘আমার সেনাবাহিনী’।

এটি মূলত সেনাবাহিনীর থিম সং। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে ‘অনির্বাণ’ অনুষ্ঠানে গানটি প্রচার হয়েছে। এরপর তা অন্তর্জালেও উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।

তিনি জানান, ‘আমার সেনাবাহিনী’ গানটির সুর সংগীত করেছেন মেধাবী তরুণ জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন। তার ঝাঁজালো কণ্ঠে গানটি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।

গানটি নিয়ে গায়ক লিংকন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজটি করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দেশের জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না; এই গানের শুটিংয়ে গিয়ে তা কিছুটা হলেও উপলব্ধি করেছি। সবচেয়ে ভালো লেগেছে যখন শুনেছি, গান তাদের এগিয়ে যাওয়ার শক্তি। শুভ কামনা জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।’

গীতিকার জীবন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীর ভূমিকা অসামান্য। তাদের জন্য প্রথমবার থিম সং লিখলাম। এটা যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি গৌরবেরও বটে। আশা রাখছি, গানটি মানুষের কাছে সেনাবাহিনীর বীরত্বগাঁথা আরও উজ্জ্বল করে তুলবে।’

‘আমার সেনাবাহিনী’র ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান। বিট টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ ভিডিওর নির্বাহী প্রযোজক মাহমাদুল হাসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্টসেলআর্মিজীবনথিম সংবাহিনীভোকাললিংকনসেনাসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT