চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৯:১৭ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালিন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা,ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

তিনি বলেন, ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরমুন্সীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে জ্বালানি তেল নিতে ‘ফুয়েল পাস’, যেভাবে করবেন আবেদন

এপ্রিল ৯, ২০২৬

পাটজাত পণ্যের উৎপাদন-রপ্তানি বৃদ্ধিতে রয়েছে পরিকল্পনা: পাটমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

এপ্রিল ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT