বিশ্বব্যাপী বাবা-সন্তান সম্পর্ককে কেন্দ্র করে বহু প্রভাবশালী সিনেমা নির্মিত হয়েছে, যা বাবা দিবসে বিশেষভাবে আলোচনায় আসে। নিচে বাবা দিবসে আলোচিত কিছু উল্লেখযোগ্য সিনেমার নাম থাকলো:
দ্য পারসুইট অব হ্যাপিনেস, উইল স্মিথ
বাস্তব কাহিনিভিত্তিক এক সংগ্রামী বাবার গল্প, যিনি একমাত্র ছেলের জন্য সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেন।
লাইফ ইজ বিউটিফুল, রবার্তো বেনিনি
নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি এক বাবা তার শিশুপুত্রকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে গল্প তৈরি করে।
ক্র্যামার ভার্সেস ক্র্যামার, ডাস্টিন হফম্যান
বিবাহবিচ্ছেদের পর সন্তান লালন-পালনে এক বাবার সংগ্রাম ও ভালোবাসার কাহিনি।
ফাইন্ডিং নেমো (২০০৩)
একটি ছোট্ট ছেলেকে খুঁজতে সাগরের তলদেশে এক পিতার অসাধারণ যাত্রা।
ইন্টারস্টেলার (২০১৪), ক্রিস্টোফার নোলান
মহাকাশ অভিযানে বেরিয়ে যাওয়া এক বাবার, তার মেয়ের সঙ্গে সময়-প্রেক্ষাপট পেরিয়ে সংযোগের বেদনাবিধুর গল্প।








