মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলিতে এক বাংলাদেশী নারী ও এক রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন। সংঘর্ষের কারণে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১শ’ ১৩ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বান্দরবানে অনুপ্রবেশের জন্য শূন্য রেখায় রয়েছে মিয়ানমারের ৪শ’ চাকমা পরিবার।







