রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও অধ্যাপক তাহেরের বাসার কেয়ারটেকারের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। আসামিরা এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। নাকচ হলে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে আর কোন আইনগত বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।







