চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াগনার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। এই সংস্থার সদস্য হওয়া থেকে শুরু করে সমর্থন করা অবৈধ হিসেবে বিবেচিত হবে দেশটিতে।

বিবিসি জানিয়েছে, গতকাল (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান এ তথ্য জানিয়েছেন। এই বিষয়ে একটি খসড়া আদেশ দেশটির সংসদে পেশ করা হলে ওয়াগনার গ্রুপের যাবতীয় সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে শ্রেণীবদ্ধ এবং বাজেয়াপ্ত করা যাবে।

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ওয়াগনার হিংসাত্মক ও ধ্বংসাত্মক। ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার। ইউক্রেন এবং আফ্রিকায় এর কার্যক্রম বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তারা সন্ত্রাসী। এই বিষয়টিই নিষেধাজ্ঞা আদেশের মাধ্যমে সরল এবং পরিষ্কার করে জানিয়েছে যুক্তরাজ্যে।

ওয়াগনার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাশাপাশি সিরিয়া, লিবিয়া এবং মালিসহ আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে রাশিয়ার হয়ে কাজ করেছে। এই গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াগনার গ্রুপযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT