কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিঁখোজ মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
সোমবার ১৭ জুন দুপুর ১টার দিকে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্র সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে ১২ থেকে ১৫ বছর বয়সী ৭ কিশোর সমুদ্রে গোসল করতে নামে। তাদের মধ্য থেকে মোহাম্মদ তারেক নামের একজন নিঁখোজ রয়েছে। তাদের সবার বাড়ি ঈদগাঁও উপজেলায়।
নিঁখোজ কিশোরকে উদ্ধার করতে সৈকতে দায়িত্বরত বিচকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।








