সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে না থেকে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলে থাকবে। এই রায়কে ঐতিহাসিক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এটি বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত করবে।







