চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহের মাঝেই সোমবার শুরু সুপার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ২১, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

তাপদাহে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার জন্য ‘হিট অ্যালার্ট’ জারি থাকলেও থেমে থাকছে না মাঠের ক্রিকেট। প্রথমধাপ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ছয় দলকে নিয়ে সুপার লিগ শুরু হচ্ছে সোমবার। দেশজুড়ে চলমান তাপপ্রবাহের (৪০ ডিগ্রি) মাঝে ৫০ ওভারের ক্রিকেটের মতো দীর্ঘ সময়ের ম্যাচ আয়োজনের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রচণ্ড গরমের কারণে প্রতি রাউন্ডের পর বিরতি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে।

সুপার লিগে সোমবার তিন ভেন্যুতে তিনটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আরেকটি শিরোপার খুব কাছে থাকা আবাহনীর বিপক্ষে লড়বে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

দিনের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ মোহামেডান।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রেলিগেশন লিগও। যেখানে খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এ পর্বে দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।

সব ম্যাচ শেষে টেবিলের তলানিতে থাকা দুদল প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ে যাবে। গরমের কারণে রেলিগেশন লিগেও প্রতি ম্যাচের পর দু’দিন করে বিরতি রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলতাপদাহলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT