চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় নিরাপত্তা পরিষদের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েলে হামাসের আকস্মিক বড় ধরনের হামলার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের অনেক সদস্য। কিন্তু তারা কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ কারণে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনী গ্রুপ হামাস গত শনিবার ইসরাইলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালায়। এতে উভয়পক্ষে অসংখ্য হতাহত এবং হামাস ইসরায়েলের অনেককে জিম্মি করে। এ পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ রোববার (৮ অক্টোবর) জরুরি বৈঠক ডাকে।

নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড সাংবাদিকদের বলেছেন, উল্লেখসংখ্যক দেশ হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে অবশ্যই সকলে নয়।

কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদ বাধ্যবাধকতাপূর্ণ প্রস্তাব ছাড়া কোনো ধরনের যৌথ বিবৃতির বিষয়টি বিবেচনা করেনি।

অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন কিছু সদস্য হামাসের হামলার নিন্দার চেয়ে আরও বৃহত্তর বিষয়ে নজর দেয়ার আশা করছে।

জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমাদের বার্তা ছিল অবিলম্বে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতিতে যাওয়া এবং অর্থপূর্ণ আলোচনা শুরু করা, যা কয়েক দশক ধরেই বলা হচ্ছিল। এটি কার্যত অমীমাংসিত সমস্যার ফলাফল।

Reneta

রাশিয়ার মিত্র চীন নিরাপত্তা পরিষদে বলেছে, তারা একটি যৌথ বিবৃতি সমর্থন করবে।

চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, নিরাপত্তা পরিষদ কিছুই বলেনি, এটি অস্বাভাবিক। তিনি এর আগে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হামাস নয়, পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরাইলী দখলদারিত্ব অবসানের দিকে জোর দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, দুঃখজনকভাবে কিছু মিডিয়া ও রাজনীতিবিদদের জন্যে ইতিহাস তখনই শুরু হয় যখন ইসরায়েলিরা নিহত হয়। ফিলিস্তিনী কর্তৃপক্ষ এবং ইসরায়েল রুদ্ধদ্বার বৈঠকে ছিল না। কারণ তারা কেউই বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইলে হামাসের আকস্মিক হামলানিরাপত্তা পরিষদের বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির পথে টিকে থাকল ভারত

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঝালকাঠিতে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘বাউলা’ নিয়ে এলো নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মুড়ি উৎপাদন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT