চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিমি মাছের সাথে ২০ মিনিট ধরে কথা বললেন বিজ্ঞানীরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলতেই পারে। তবে মাছের সাথে কথা বলাটা একদমই বেমানান কারন সেখানে আসবে না পাল্টা কোন বক্তব্য। তবে বেমানান শোনালেও এরকম কিছুই করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। কথা বলেছেন তিমি মাছের সাথে, তাও আবার ২০ মিনিট ধরে। এমনকি বিজ্ঞানীদের সাথে পাল্টা কথাও বলেছে ওই তিমি মাছ। 

বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট ম্যাশাবল জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস, এসইটিআই (সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) ইনস্টিটিউট এবং আলাস্কা হোয়েল ফাউন্ডেশনের গবেষকরা একটি নতুন গবেষণায় জানিয়েছেন, তারা টোয়েন নামের একটি তিমি মাছের সাথে ২০ মিনিট ধরে কথোপকথন করেছেন।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক ব্রেন্ডা ম্যাককোওয়ান বলেছেন, এটি আমাদের অন্য প্রাণী বা প্রজাতির সাথে যোগাযোগ স্থাপনে কী করতে হবে, তার একটি ধারণা দিবে।

‘পিয়ার জে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা কীভাবে টোয়েনের সাথে যোগাযোগ স্থাপন করেছেন তা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, তিমিটি গবেষকদের প্রায় প্রতিটি কথাতেই সাড়া দিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, যদিও গবেষণাটি খুবই প্রাথমিক তবে এটি পৃথিবী এবং এর বাইরের অন্যান্য বুদ্ধিমান প্রজাতির সাথে যোগাযোগ করার জন্য, ভবিষ্যতের প্রচেষ্টার একটি সূচনা হতে পারে।

গবেষণা দলের সদস্য ব্রেন্ডা ম্যাককোওয়ান এবং ফ্রেড শার্প

 

গবেষণার জন্য বিজ্ঞানীরা প্রথমে একদল হাম্পব্যাক তিমি খুঁজে বের করে তাদের নিজেদের মধ্যে যোগাযোগের কিছু শব্দ রেকর্ড করেছিলেন। সেই শব্দ বা আওয়াজ রেকর্ড করে পরে তা টোয়েনের মনোযোগ আকর্ষণের করতে ব্যবহার করেন বিজ্ঞানীরা। শব্দ রেকর্ড করার পরের দিনই দলটি টোয়েনকে খুঁজে বের করে। তারপর পানির নিচে স্পিকার ব্যবহার করে, তারা শব্দের রেকর্ডিংগুলো বাজানো শুরু করে।

Reneta

আশ্চর্যজনকভাবে সাড়া দিয়ে টোয়েন বিজ্ঞানীদের নৌকার চারপাশে ঘুরতে থাকে। প্রথম কয়েকবার রেকর্ড বাজানোর পরে, তিমিটি তার নিজের ভাষায় সাড়া দিতে শুরু করে। প্রতিবার শব্দের পর তিমিটি ‘হুপ’ শব্দ করতে থাকে। বিজ্ঞানীরা ধারণা করছেন, রেকর্ড করা তিমির শব্দটি মা এবং সন্তানের মধ্যে ঘটেছিল। তিমি সাধারণত খাবারের সময় এই ধরণের শব্দ ব্যবহার করে থাকে।

গবেষকরা বলছেন, এই গবেষণার ফলে এলিয়েনদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিমিতিমি মাছের সাথেবিজ্ঞানী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প

মার্চ ২৮, ২০২৬
FILE PHOTO: Ukrainian President Volodymyr Zelenskiy looks on during a visit to a military training area to find out about the training of Ukrainian soldiers on the “Patriot” anti-aircraft missile system, at an undisclosed location, in Germany, June 11, 2024.   Jens Buttner/Pool via REUTERS/File Photo

ইউক্রেনের অস্ত্র সহায়তা মধ্যপ্রাচ্যে সরানোর ভাবনা পেন্টাগনের

মার্চ ২৮, ২০২৬

১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্চ ২৮, ২০২৬

হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT