রাজধানীর কারওয়ান বাজার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের মাধ্যমে শুরু হলো বাজার স্থানান্তরের প্রক্রিয়া।
বৃহস্পতিবার ২৮ মার্চ সকালে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের কার্যক্রম শুরু করা হয়।
ডিএনসিসি’র নির্বাহী কর্মকর্তা জানান, কারওয়ান বাজারসহ প্রায় ১৬টি মার্কেট পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। কাঁচা বাজারটি পুরোপুরি স্থানান্তর হলে কারওয়ান বাজারে বিজনেস হাব তৈরি করা হবে।
তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজার স্থানান্তরের ফলে তারা পুঁজির ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন।







