মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনভাবেই শিল্পায়ন করা যাবে না। কৃষক লীগ আয়োজিত তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রহসন বানিয়েছিলো বিএনপি, সেই বিএনপি নির্বাচন নিয়ে কথা বললে হাসি পায়।








