চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে আওয়ামী লীগ সরকারের বিচক্ষণ অর্থনৈতিক নীতির কারণে বাংলাদেশের মাথাপিছু আয় ২০২৩ সালে ২৭৯৩ ডলারে উন্নীত হয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৯১ ডলার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের কিছু বেশি সময়ের শাসনামলে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছিল। ১৯৭৩ সালে মাথাপিছু আয় ছিল ১১৪ ডলার যেখানে ১৯৭৪ সালে তা ছিল ১৭২ ডলার। ১৯৭৫ সালে মাথাপিছু আয় ২০৪ শতাংশ বা তিন গুণ বেড়ে ২৭৭ ডলারে উন্নীত হয়। ১৯৭২ সালে টাকা-ডলার বিনিময় হার ছিল ৭.৭ যা ১৯৭৫ সালে ১২.১৮ এ পৌঁছেছিল।

এরপর, ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১৬ বছরে মাথাপিছু আয় মাত্র ৬ ডলার বেড়েছিল। ওই অধিকাংশ সময় জুড়ে বাংলাদেশ সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ছিল।

সরকারি তথ্যে দেখা গেছে, ১৯৭৬ থেকে ১৯৮১ সময়কালে মাথাপিছু আয় ১৫ শতাংশ হ্রাস পেয়েছিল যেখানে ১৯৯০ সালে মাথাপিছু আয় ২৭৭ ডলারে পৌঁছতে ১৫ বছর সময় লেগেছিল। যদিও ১৯৭৫ সালে বাংলাদেশের এই মাথাপিছু আয় ২৭৭ ডলারে পৌঁছে গিয়েছিল।

সামরিক স্বৈরশাসকদের দ্বারা শাসিত সেই সময়কালে মাথাপিছু আয় অনেক উত্থান-পতনের সাক্ষী ছিল। কারণ, এটি ছিল ১৯৭৬ সালে ১৩২ ডলার, ১৯৭৭ সালে ১২৩ ডলার, ১৯৭৮ সালে ১৬৬ ডলার, ১৯৭৯ সালে ১৯০ ডলার, ১৯৮০ সালে ২১৬ ডলার, ১৯৮১ সালে ২৩৫ ডলার, ২০৮১ সালে ২১৬ ডলার, ১৯৮৩ সালে ১৯৩ ডলার, ১৯৮৪ সালে ২০২ ডলার, ১৯৮৫ সালে ২৩২ ডলার, ১৯৮৬ সালে ২২১ ডলার, ১৯৮৭ সালে ২৪১ ডলার, ১৯৮৭ সালে ২৪১ ডলার, ১৯৮৮ সালে ২৫৮ ডলার, ১৯৮৯ সালে ২৭৪ ডলার, ১৯৯০ ২৯৪ ডলার ও ১৯৯১ সালে ২৮৩ ডলার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুই অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন এবং এভাবে অল্প সময়ের মধ্যে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যায় যা বৈশ্বিক প্রেক্ষাপটে খুবই ব্যতিক্রমী। আওয়ামী লীগ সরকারের আমলে মাথাপিছু আয় বৃদ্ধির মূল কারণ প্রবাসী বাংলাদেশি ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে দেশের মেহনতি মানুষ।’

Reneta

মান্নান আরও বলেন, ‘ লক্ষ লক্ষ পুরুষ ও নারী শ্রমিক বছরের পর বছর ধরে তৈরি পোশাক ও অন্যান্য শিল্প খাতে কাজ করার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। দেশের মাথাপিছু আয়বৃদ্ধি উলম্ফনের এটাও অন্যতম প্রধান কারণ।’

বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন কল্যাণমুখী কর্মকান্ডের পাশাপাশি অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে, যার সুফল দেশের মানুষ পাচ্ছে। তাদের মাথাপিছু আয় ও জীবনমান বৃদ্ধি পেয়েছে। বিএনপি সরকারের শাসনামলে ১৯৯১ থেকে ১৯৯৬ সময়কালে, মাথাপিছু আয় মাত্র ১০২ ডলার বৃদ্ধি পায়। কারণ ১৯৯২ সালে ২৮৫ ডলার থেকে ১৯৯৬ সালে এটি ৩৮৭ ডলারে পৌঁছেছিল। এরপর ১৯৯৭ সালে ৩৯৫ ডলার থেকে মাথাপিছু আয় বেড়ে ২০০১ সালে বেড়ে ৪১০ ডলারে উন্নীত হয়। যদিও সেই সময়ে বিশ্ব অর্থনীতিতে যে মন্দার চলছিল ২০০১ সালের মার্চ থেকে সেই বছরের নভেম্বর পর্যন্ত আমাদের দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ে।

২০০১ থেকে বিএনপি-জামায়াত সরকারের শাসনামলে পাঁচ বছরে মাথাপিছু আয় মাত্র ৯৩ ডলার বৃদ্ধি পায়। কারণ, মাথাপিছু আয় ২০০২ সালে ৪০৭ ডলার থেকে ২০০৬ সালে মাত্র ৫০৩ ডলারে উন্নীত হয়। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে মাথাপিছু আয় প্রায় পাঁচ গুণ বৃদ্ধির পায়। ২০০৯ সালে ৬৮৬ ডলার থেকে মাথাপিছু আয় বেড়ে ২০২৩ সালে ২৭৯৩ ডলারে পৌঁছেছে।

ক্রয় ক্ষমতার সমতা (পিপিপি) এর উপর মাথাপিছু আয় বিবেচনায়, আয়ও ২০২৩ সালে পাঁচ গুণ বেড়ে ২০২৩ সালে ৮৭৭৯ ডলার হয়েছে। যা ২০০৬ সালে বিএনপি-জামায়াতের শাসনামলে ১,৭২৪ ডলার ছিল।

বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং বিভিন্ন প্রকল্প ও কৌশল বাস্তবায়নের ভিত্তিতে মাথাপিছু আয় ধীরে ধীরে ২০১০ সালে ৭৭৬ ডলার, ২০১১ সালে ৮৫৬ ডলার, ২০১২ সালে ৮৭৭ ডলার, ২০১৩ সালে ৯৭৪ ডলার, ২০১৩ সালে ১১০৯ ডলার, ২০১৪ সালে ১১০৯ ডলার, ২০১৫ সালে ১২৩৬ ডলার, ২০১৬ সালে ১৬৬০ ডলার ২০১৭ সালে ১৮১৬ ডলার, ২০১৮ সালে ১৯৬৩ ডলার, ২০১৯ সালে ২১২২ ডলার, ২০২০ সালে ২২৩৩ ডলার, ২০২১ সালে ২৪৫৮ ডলার, ২০২২ সালে ২৬৮৮ ডলার ও ২০২৩ সালে ২৭৯৩ ডলারে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সরকারক্রয় ক্ষমতার সমতাবাংলাদেশের মাথাপিছু আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT