তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণতন্ত্রের স্বার্থে বিগত তিনটি নির্বাচন আরও (গভীরভাবে পর্যালোচনা) পোস্টমর্টেম করা প্রয়োজন।
আজ (২৪ মার্চ) মঙ্গলবার ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় জহির উদ্দিন স্বপন বলেন, ইতিহাসের শিক্ষা সরকার লাগাতার চর্চা করবে, যা দেশের সুশাসনের পথে সহায়ক হবে।
তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সুশাসনের গতি ফিরিয়ে আনা সম্ভব হবে এবং ভবিষ্যতে ভোট ও প্রশাসনের কার্যকারিতা উন্নত করা যাবে।








