চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় ক্ষিপ্ত হয়ে মেজাজ হারিয়ে বিমানের মধ্যে পাইলটকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। দিল্লি-গোয়া ইন্ডিগো ৬ই২১৭৫ বিমানে ছিলেন তিনি।

তবে, এই আচরণের জন্য যাত্রীকে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।

ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনা খতিয়ে দেখার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীকে কী শাস্তি দেওয়া হবে, নির্ধারণ করবে ওই কমিটি। পাইলটের সঙ্গে হিংসামূলক আচরণের জন্য ওই যাত্রীকে ‘নো-ফ্লাই’ তালিকায় ফেলতে পারে ইন্ডিগো। সেক্ষেত্রে ইন্ডিগোর বিমানে আর তিনি যাতায়াত করতে পারবেন না।

জানা যায়, বিমান ছাড়তে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়। অভিযোগ, কেন দেরি হচ্ছে তা-ও যাত্রীদের জানানো হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর যাত্রীদের সামনে বিমান দেরির কারণ জানাতে গিয়েছিলেন পাইলট। তখনই এক যাত্রী পিছনের আসন থেকে গিয়ে তাকে ঘুষি মেরে বসেন।

সাথে সাথেই ওই যাত্রীকে বিমানবন্দরে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন আক্রান্ত পাইলট। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

Reneta

গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবা নিয়ে বিমানযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মোড়া। ফলে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে। বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ইন্ডিগোর বিরুদ্ধে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তর ভারতদিল্লি-গোয়া ইন্ডিগো ৬ই২১৭৫পাইলটকে ঘুষি মারলেন যাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে ১১ মামলায় নানা অভিযোগ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ২

মার্চ ২৪, ২০২৬

৮০ শতাংশ দাম বেড়েছে জেট ফুয়েলের

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বসন্ত শেষে ঝড়-বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

মার্চ ২৪, ২০২৬

মারা গেছেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT