চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে অভিশংসনের জন্য বেশ কয়েকজন আইন প্রণেতার স্বাক্ষরও গ্রহণ করেছে তারা। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডেমোক্র্যাটদের সাথে যৌথভাবে এমডিপি অভিশংসন প্রস্তাবের জন্য স্বাক্ষর সংগ্রহ করেছে। ডেমোক্র্যাট এবং এমডিপি এর ৩৪ জন আইনপ্রণেতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

এছাড়াও এমডিপি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনকেও অপসারণের প্রস্তুতি নিবে যদি আইনপ্রণেতারা সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে।

এদিকে মালদ্বীপের পার্লামেন্টের অভ্যন্তরে রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষের পর আজকের অধিবেশন শুরুর আগে সংসদে নিরাপত্তা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে পুলিশ কর্মীদের সংসদ কমপ্লেক্সের বাইরে জড়ো হতে দেখা গেছে।

এর আগে গতকাল রোববার মালদ্বীপ পার্লামেন্টে এমপিরা বিশৃঙ্খলা করেন। এমডিপি এমপি ইসা এবং পিএনসি এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম পার্লামেন্ট ভবনের ভিতরেই মারপিটে লিপ্ত হন।

সম্প্রতি মালদ্বীপের দুটি বিরোধী দল বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এমডিপি এবং ডেমোক্র্যাটরা যৌথভাবে একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মুইজ্জুর করা বিদেশ নীতির পরিবর্তন মালদ্বীপের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা বলেছেন, ভারত মহাসাগরে স্থিতিশীলতা ও নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপিচমেন্টবিরোধী দলমালদ্বীপমালদ্বীপের প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT