চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষকৃত্যের সময় কফিন থেকে জীবিত উদ্ধার হওয়া বৃদ্ধা মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ১৯, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইকুয়েডরের একটি হাসপাতালে এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করার পর তাকে কফিনের ভেতর থেকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে সাত দিন নিবিড় পরিচর্যায় থাকার পর গত ১৬ জুন মারা যান ওই বৃদ্ধা।

এনডিটিভি জানিয়েছে, গত ৯ জুন ৭৬ বছর বয়সী বেলা মন্টোয়াকে বাবাহয়ো শহরের একটি হাসপাতালে স্ট্রোক করার পর মৃত ঘোষণা করা হয়। তাকে একটি কফিনে রাখা হয়েছিল এবং একটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেলার পরিবারের লোকজন শেষকৃত্যের আগে তার জামাকাপড় বদলানোর জন্য কফিনটি খুলে দেখে তিনি তখনও শ্বাস নিচ্ছেন।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাত দিন নিবিড় পরিচর্যায় থাকার পর বেলা মন্টোয়া মৃত্যুবরণ করেন।

বৃদ্ধার ছেলে গিলবার্ট বলেন, এবার আমার মা মারা গেছেন। আমার জীবন আর আগের মতো হবে না।

এর আগে, ৯ জুন সকাল ৯ টার দিকে বেলা মন্টোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরে একজন ডাক্তার জানায় যে তিনি মারা গেছেন। এমনকি তাকে একটি মৃত্যুসনদও দেয়া হয়েছিল, যেখানে বলা হয় যে তিনি স্ট্রোকের পরে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে মারা গিয়েছেন।

পরে শেষকৃত্যে অনুষ্ঠান সম্পন্ন করার আগে কফিন খুলে দেখা যায় ওই বৃদ্ধা চোখ খুলেছেন এবং তিনি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছেন।

Reneta

এসময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, কফিনের ভেতরে শুয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই বৃদ্ধার এবং একজন অভিযোগ করেছেন যে তাদের ডাকা অ্যাম্বুলেন্সটি এখনও আসেনি। কয়েক মিনিট পরে কয়েকজন এসে বেলা মন্টোয়াকে কফিন থেকে স্ট্রেচারে তুলে নিয়ে যায় এবং তাকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: কফিনশেষকৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT