ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করতে চান বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার ২৭ আগস্ট তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিজয় নিয়ে ফিরেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
এর আগে, সকালে ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।








