রাষ্ট্রভাষা বাংলা হলেও ভিন্ন তিনটি ধারার শিক্ষা ব্যবস্থার কারণে নতুন প্রজন্ম বাংলা ভাষার গুরুত্ব ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না বলে মনে করেন শিক্ষাবিদরা। ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার কারণে শ্রেণিবৈষম্য যেমন বাড়ছে তেমই প্রশ্নবিদ্ধ হচ্ছে একুশের চেতনা। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষায় একটি ধারা-বাংলা মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু করা সময়ের দাবি বলে মনে করেন শিক্ষাবিদরা।







