চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মুলতবি করা হয়। ওই দিনের বৈঠকে সংসদ ভবনের অধিবেশন কক্ষে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনের তৃতীয় কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

এছাড়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা করার কর্মসূচিও রয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে, যেখানে সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যরা অংশ নেবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদের অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৩ বছর পর স্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, নাতনিকে সমান ওজনের মুদ্রা উপহার

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT