রাঙ্গামাটিতে সংঘর্ষ-সহিংসতা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় শুক্রবার রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহলদল শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। বর্তমানে রাঙ্গামাটির পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সফর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতার ডাকে রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ এবং রাঙ্গামাটিতে যানবাহনের হামলা ও ভাংচুরের প্রতিবাদে জেলায় সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ।







