রাষ্ট্র নয় বরং ব্যক্তি পর্যায়ে সার্বভৌমত্ব নিশ্চিত করতে শেখ হাসিনার বিধান বাতিল করার সুপারিশ করেছেন গবেষক ফরহাদ মজহার। গোলটেবিল আলোচনায় তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মধ্যে বিবাদে জড়ালে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। অনুষ্ঠানে এনসিপি’র প্রতিনিধি সামান্তা শারমিন মনে করেন, ক্ষমতা ও অন্যায়ের কাঠামো পরিবর্তন করতে রাজনীতিকদের অনীহা বলে দেয় জুলাই ঘোষণা আসছে না। অন্যদিকে লুটপাটের অভিযোগ ওঠায় তরুণ নেতৃত্বের প্রতি অনাস্থার কথা জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।







