চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের দ্বিতীয় হিট সিনেমার তকমা পেল ‘দ্য কেরালা স্টোরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ১৭, মে ২০২৩
বিনোদন
A A

বিতর্ক যতই হোক, বক্স অফিসে এখনও রাজ করছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ইতোপূর্বেই জানা গিয়েছিল, মুক্তির মাত্র ৯ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে রেকর্ড গড়েছে বিতর্কিত এই ছবিটি। আর এবার মুক্তির ১২ দিনে ১৫০ কোটি রুপির আয় ছাড়িয়ে চলতি বছরের দ্বিতীয় হিট সিনেমার তকমা পেল ছবিটি।

বক্স অফিসের নিরিখে এখন পর্যন্ত বছরের অন্যতম হিট ছবির তালিকার প্রথমে রয়েছে শাহরুখের ‘পাঠান’, যার পরই নাম ছিল রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুঁটি ম্যায় মক্কর’ ছবিটি। তবে রণবীর-শ্রদ্ধা সেই ছবিকেও টেক্কা দিয়ে এবার বছরের দ্বিতীয় হিট সিনেমার তালিকায় স্থান করে নিল ছবিটি।

ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১২ দিন পার করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। ১২ দিনে বক্স অফিসে ছবিটি সংগ্রহ করেছে ১৫৬ কোটি রুপি। শুধু তাই নয়, মুক্তির দ্বিতীয় রবিবার (১৪ মে) সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি।

এদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই ছবিটি তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নানান হুমকির মুখেও পড়তে হচ্ছে এর পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীদের। কিন্তু তারই মাঝে সাংবাদিকদের এক সাক্ষাতকারে এর সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছে পরিচালক সুদীপ্ত সেন।

তিনি বলেন, ‘আমার কাছে এমন অনেক স্টোরি রয়েছে যা আমি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘দ্য কেরালা স্টোরি’ র সাফল্যের পর আমি তো আর হাত গুটিয়ে বসে থাকব না। বিশ্রাম নেওয়ার কোনও প্রয়োজনই নেই আমার। প্রায় সাত বছরের বেশি সময় ধরে আমি এই ছবি নিয়ে কাটাছেঁড়া করেছি। এই ছবি হিট হবে সেই বিষয় অনেকটাই আশাবাদী ছিলাম।’

সুদীপ্ত সেনের এই সাক্ষাৎকারের পরই ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বের ইঙ্গিত মিলতেই খুশির হাওয়া বইছে সিনেপ্রেমীদের মধ্যে।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়দ্য কেরালা স্টোরিবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT