চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রশাসনের সাথে আলাপ করে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার

চকোর মালিথাচকোর মালিথা
১০:৪৯ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করবে সরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টার উচ্চ-পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেছেন, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মার্কিন প্রশাসনের সাথে আলাপ করে আমরা শিগগিরই ব্যবস্থা নেব।

শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ড. খলিলুর রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আকস্মিক কোন বিষয় না। আমদানি ঘাটতি বাড়ানোর মাধ্যমে এটা দূর করা যেতে পারে। এছাড়া আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে যুক্ত হবেন।

এই সমস্যার সমাধানের বিষয়ে তিনি বলেন, আমরা বানিজ্য ঘাটতি কমাবো, তৈরি পোশাক শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে না। কারণ শুধু আমাদের না, আমাদের সাথে প্রতিযোগী দেশগুলো, যেমন ভিয়েতনাম, চায়না তাদেরও শুল্ক ধার্জ করা হয়েছে।

তিনি বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। সবার আগে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসেই যোগাযোগ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে।

জরুরী বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Reneta

এছাড়া বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান উপদেষ্টামার্কিন প্রশাসনযুক্তরাষ্ট্র-বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT