চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিএনপিকে দোষারোপ করছে সরকার: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপির উপর দায় চাপাচ্ছে। তিনি বলেন, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।

শনিবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের শুধু নয়, মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়েছেন। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ। আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধগতির দায়ও চাপাচ্ছে বিএনপির ওপর।

বিএনপির এই নেতা বলেন, নিজেদের ব্যর্থতা, লুটপাট—চুরি—চামারী করে সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়ার অভ্যাস তাদের পুরানো। এই বৈশিষ্ট্য পাড়া—মহল্লার বখাটেদের মতো। বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। এরপরেও বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে? সরকারপ্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে পারছেন না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি। লুটেরা সরকারের ন্যূনতম যোগ্যতা থাকে না বাজার নিয়ন্ত্রণে।

‘যারা পেঁয়াজ পচিয়ে পানিতে ফেলে দিচ্ছে। তাদেরকে গণধোলাই দেয়া উচিত’- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে রিজভী বলেন, জনগণকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করে আপনি শেখ হাসিনা নিজের ব্যর্থতা আড়াল করতে পারবেন না। আপনার বক্তব্য ফৌজদারি অপরাধের সমতূল্য। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ, জনগণ নয়। কিন্তু ভোট চুরির কাজে পুলিশকে ব্যবহার করে এই পুলিশের উপর আপনি কমান্ড করার নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিএনপিবিএনপিকে দোষারোপবিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিবব্যর্থরুহুল কবির রিজভীসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT