বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারনের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম ১থেকে আড়াই টাকা বাড়িয়েছে সরকার। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, প্রতিমাসে জ্বালানীর মূল্য সমন্বয়ে পরিবহণের ভাড়া নির্ধারনে কিছুটা সমস্যায় পড়ছেন তারা। পাম্প সংশ্লিষ্টার বলছেন, মূল্য বৃদ্ধি জ্বালানীর বাজারে তেমন কোন প্রভাব ফেলবে না। তবে, জ্বালানীর মূল্যবৃদ্ধি বেশি করা হলেও কমানো হয় কম বলে অভিযোগ করছেন অনেকেই।







