দেশে প্রথমবারের মতো এআই অটো জুম সেলফি ক্যামেরাসহ নতুন স্মার্টফোন উন্মোচন করা হয়েছে।
ডিভাইসটি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ডিভাইসটির মূল আকর্ষণ বাংলাদেশের প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। এআই ফেইস রিকগনিশন প্রযুক্তি একাধিক মুখ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সমন্বয় করতে পারে, ফলে গ্রুপ সেলফি হবে আরও সহজ।
ডিভাইসটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং উন্নত কুলিং সিস্টেম। মিলিটারি-গ্রেড শক প্রোটেকশন ও আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও যুক্ত করা হয়েছে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো এ৬এস প্রো আমাদের ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়নড’ দর্শনের বাস্তব প্রতিফলন।
অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে এবং ৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু—দুই রঙে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯০ টাকা। ০% সুদে কিস্তিতেও কেনার সুযোগ থাকছে।








