চুয়াডাঙ্গায় সকাল থেকে ঘন কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা জেলা। ঘনকুয়াশায় দৃষ্টি সীমা ৫০০ মিটারে নেমে এসেছে। এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত জনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় ৩৫০ জন রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। যা ধারণ ক্ষমতার চেয়ে ১৫ গুন। তাছাড়া হাসপাতালে বহিঃবিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছে।







