নওগাঁর আত্রাই নদীর মূল বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এই পর্যন্ত নদী সংলগ্ন ৭টি গ্রামে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো।
স্থানীয়রা জানান, আজ সকালে নওগাঁ গেলার আত্রাই উপজেলার নন্দনালী নামক স্থানে আত্রাই নদীর মূল বাঁধ ভেঙ্গে দ্রুত আশপাশের ৭টি গ্রামে পানি ঢুকে পড়েছ।
গ্রামগুলোতে পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে বেশ কিছু জমির ফসল। এদিকে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বাঁধ মেরামতে কাজ শুরু করেছে।
আত্রাই নদীর মূল বাঁধটি ছাড়াও নওগাঁ জেলার মহাদেবপুর অঞ্চলের একটি বেড়ি বাঁধও ভেঙ্গে গেছে।








