চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ভারতের আলোচনায় প্রাধান্য পেতে পারে বাংলাদেশের নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আজ ভারত-যুক্তরাষ্ট্রের চার মন্ত্রীর বৈঠকে বাংলাদেশের নির্বাচন আলোচনার প্রধান বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ ১০ নভেম্বর শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই চার মন্ত্রীর বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে পারে বাংলাদেশের নির্বাচন। কারণ এই বৈঠকে যোগ দেওয়ার  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দিল্লিতে পৌঁছানোর আগে থেকেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দিল্লিতে অবস্থান করছেন।

একটি সূত্র বলছে, বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহের কারণ প্রাথমিকভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর বাংলাদেশের বর্ধিত ফোকাস। এছাড়াও বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে ক্রমাগত কথা বলে চলছে।

এদিকে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিবেশী দেশ ভারতের দুর্দশার কারণ হতে পারে বলে মনে করছে ভারত। কক্সবাজার জেলায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি তৈরিতে সহায়তা করেছে চীন।বাংলাদেশে চীনের প্রভাবের কারণে রাজনৈতিক স্থিতিশীলতাসহ একটি গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই চায়।

বাংলাদেশে ২০২৪ সালের আসন্ন নির্বাচন তাই দুই দেশের কাছেই অত্যন্ত আগ্রহ এবং উদ্বেগের বিষয়। এই কারণেই ধারণা করা হচ্ছে আজ অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের চার মন্ত্রীর বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে পারে বাংলাদেশের নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজাতীয় নির্বাচননির্বাচনভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT