জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েটদের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’। গত ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ক্লাবটির অনুমোদন পেয়েছে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নিবন্ধিত প্রথম ক্লাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের সভাপতি হলেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের প্রাক্তন ছাত্রী ড. ফাহমিদা খাতুন এবং মহাসচিব হয়েছেন ১০ম ব্যাচের প্রাক্তন ছাত্র গ্রুপ ক্যাপ্টেন (অব.) জনাব আবু হেনা মো. আমিরুল আহসান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকায় অবস্থিত ক্লাবের নিজস্ব অফিসে নিবন্ধনের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠাতা পরিচালকদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৯ম ব্যাচের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) জনাব মোহাম্মদ তাহিয়াত হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সভায় জাবিয়ান ক্লাব লিমিটেড-এর ভবিষ্যৎ দিকনির্দেশনা, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং দেশের আইন ও বিধি অনুসারে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালকগণের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ তাহিয়াত হোসেন (৯ম ব্যাচ), আবু হেনা মো. আমিরুল আহসান (১০ম ব্যাচ), মো. মাহফুজুর রহমান (নিউটন) (১০ম ব্যাচ), ইলমা আফরিন (১১তম ব্যাচ), রোকন সিদ্দিকী (১১ তম ব্যাচ), এ কে এম আনিসুল হক (১৬তম ব্যাচ), মোহাম্মদ তৌফিকুল ইসলাম (মিথিল) (২০তম ব্যাচ), এস এম সহিদ (২০তম ব্যাচ), এ ওয়াই এম সাইফ উল্লাহ (২১তম ব্যাচ), মো. মনিরুল হাসান (সুজন) (২২তম ব্যাচ), মোহাম্মদ নাদির হোসেন (শাকিল) (২২তম ব্যাচ), আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম (বাদল) (২৩তম ব্যাচ), মোহাম্মদ আব্দুল্লাহিল আলীম (২৪তম ব্যাচ), সাব্রিনা চৌধুরী (২৫তম ব্যাচ), মো. বাসির (২৯তম ব্যাচ), মো. নাজরুল ইসলাম চৌধুরী, এফ সি এস (৩৪তম ব্যাচ) এবং মো. নিয়ামুল হক (৩৭ তম ব্যাচ)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং ক্লাবের সদস্যদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য পেশাগত ও সামাজিক বন্ধন বৃদ্ধি এবং সেই সাথে তাদের ক্রীড়া, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে সমৃদ্ধ সাধন করাই জাবিয়ান ক্লাব লিমিটেডের মূল লক্ষ্য।








