বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলমান হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুতকৃত স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে ১৩ জন এবং ঢাকার বাইরে ১১ জনের মৃত্যু হয়। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১,৬২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার ১৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৭৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫,৭৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,৫০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪,.২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৫২০ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু জ্বর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…