আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, স্থিতিশীলতা আছে বলেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে অনেকেই এই স্থিতিশীলতা চায় না। রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুকন্যা বলেন, বিএনপি-জামায়াত মানুষ মারতে আবারো অগ্নিসন্ত্রাস শুরু করেছে; জনগণকেই এদের প্রতিরোধ করতে হবে। অব্যাহত উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।







