বিএনপির আন্দোলন কিংবা স্যাংশন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় দেখিয়ে কোন লাভ নেই; ভয়কে জয় করেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, দেশ আলোর পথে যাত্রা শুরু করেছে, তা সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা ও গণতন্ত্র আছে বলেই।






