চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডারকে হত্যা করলো ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সন্ত্রাসী গোষ্ঠী ‘জইশ আল-আদল’ এর সিনিয়র কমান্ডার ইসমাইল শাহবখশ এবং তার কয়েক সঙ্গীকে পাকিস্তানের ভূখণ্ডে হত্যা করেছে ইরানের সামরিক বাহিনী। 

দু’দেশের নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় ইরানের সামরিক বাহিনী এ অভিযান চালায় বলে শনিবার ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে ।

২০১২ সালে জাইশ আল-আদল গোষ্ঠীকে ইরান সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়। জইশ আল-আদল গোষ্ঠী আর্মি ফর জাস্টিস হিসেবেও পরিচিত। এই গোষ্ঠী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান থেকে বেলুচিস্তান প্রদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে।

গত কয়েক বছর ধরে জইশ আল-আদল ইরানের নিরাপত্তা বাহিনীর উপর অসংখ্য হামলা চালিয়েছে। জইশ আল-আদল গোষ্ঠী সিস্তান থেকে বেলুচিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করে। সেই হামলায় ১১ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়।

গত জানুয়ারি মাসে ইরানের সামরিক বাহিনী এবং জইশ আল-আদল সন্ত্রাসী গোষ্ঠী একে অপরের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক সপ্তাহ পর পাকিস্তান এবং ইরান একত্রিত হয়ে দুই দেশে নিরাপত্তা বাড়িয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পাকিস্তানের পররাষ্ট্র দফতরে যৌথ সংবাদ সম্মেলনে নিরাপত্তা বিষয়ে দুই দেশের সহযোগিতা চুক্তির বিষয়টি ঘোষণা করেন।

Reneta

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেন, ইরান ও পাকিস্তান দুই দেশই নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পেরেছে। দুই দেশই তাদের নিজ নিজ এলাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং একে অপরের উদ্বেগ দূর করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানজইশ আল-আদল সন্ত্রাসী গোষ্ঠীপাকিস্তানসন্ত্রাস
শেয়ারTweetPin

সর্বশেষ

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT