দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সারাদেশে ১৫৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হয়েছে।
গতকাল (২২ মে) মঙ্গলবার রাতে কেন্দ্রগুলো থেকে পাওয়া ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ৭টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২টি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সবাই বিনাভোটে জয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা:
বাগেরহাট
বাগেরহাট জেলার ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা শেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন, চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন এবং মোল্লাহাটে চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনরায় নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফলাফলে ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট।
আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৭৩ ভোট।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা পরিষদে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম হালদার। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের কাপ-পিরিচ প্রতীকে প্রাপ্ত ভোট ৩০ হাজার ৪১৫।
লৌহজং উপজেলায় দোয়াত কলম প্রতীকে ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিএম শোয়েব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রশীদ সিকদার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট।
মাদারীপুর
মাদারীপুর জেলার কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।
বগুড়া
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) প্রতীকে ৩৯ হাজার ৮৩২ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।
দুপচাঁচিয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪২৯ ভোট।
কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।
নোয়াখালী
সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আলম দিপু আনারস প্রতীকে ৩২ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেনবাগ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো.আবু জাফর টিপু পেয়েছেন ১৪ হাজার ৭৩৪ ভোট।
চাটখিল উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির দোয়াত কলম প্রতীকে ৬৫ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জেড এম আজাদ খান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট।
সোনাইমুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল আনারস প্রতীকে ৭৭ হাজার ১৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মোমিনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৮১ ভোট।
চুয়াডাঙ্গা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এবং আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কে এম মঞ্জিলুর রহমান বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ঘোড়া প্রতীক নিয়ে মঈনুজ্জামান অপু ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। দোয়াতকলম প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আলী আকবর ১৮ হাজার ৬৫২ ভোট পেয়েছেন।
জেলার নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে মোকারিম সর্দার ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
জেলা অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী শহীদুল ইসলাম জেমস পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট।
টাঙ্গাইল
ভূঞাপুর : ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতিকে নার্গিস বেগম ৩০হাজার ৩৬৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী ৫হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে মোহাম্মদ আরিফ হোসেন ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী লোকমান হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৫৩ ভোট।
কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে এস এ এম আজাদ সিদ্দিকী ৫২ হাজার ৯১০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৪৫হাজার ৬৮৫ভোট।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃতীয় বারের মতো বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ। অপরদিকে রামগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক প্রার্থী তরুন রাজনৈতিক কর্মী ইমতিয়াজ আরাফাত।
শেরপুর
শেরপুরে নকলা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ। তিনি নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৬৫৪ ভোট।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৬১ হাজা ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাজী মোশারফ হোসেন। তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন । প্রাপ্ত ভোট ৫০৮৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী বেপারী দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৬৯৬।
হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী বেসরকারিভাবে নির্বাচিত। প্রাপ্ত ভোট ২৬ হাজার ৫শ ৮৮। তার নিকটতম প্রার্থী দোয়াত কলম প্রতীকে হাজী মো. জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন। প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৬৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমি পেয়েছেন ২৫ হাজার ৯৯০ ভোট।
দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলায় এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু আনারস প্রতীকে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন,৪১ হাজার ২৬২ ভোট।
বোচাগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আফসার আলী। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা এডভোকেট জুলফিকার হোসেন আনারস প্রতীকে ৩৩ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।
বীরগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,সাবেক ছাত্রলীগ নেতা আবু হোসাইন বিপু। তিনি আনারস প্রতীকে ৪৪ হাজার ৩০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মো.আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৮ ভোট ।
কাহারোল উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম ফারুক। তিনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছে ৩৩ হাজার ১৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সদস্য মো. আরমান সরকার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন, ২৫ হাজার ১২ ভোট।
কক্সবাজার
পেকুয়া উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃত, বিএনপি নেতা ও কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি শাফায়েত আজিজ রাজু ঘোড়া প্রতীক নিয়ে ২২৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানা আক্তার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮১৮৭।
চকরিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫২২৫২।
কক্সবাজারের নবগঠিত ঈদগা উপজেলায় প্রথম উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা আবু তালেব। টেলিফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী শামসুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৩৮ ভোট।
নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (দোয়াত কলম প্রতিক) তার প্রাপ্ত ভোট ৩২,৩৬৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২ বারের নির্বাচিত ভাইসচেয়ারম্যান আজমল হোসেন (আনারস প্রতীক) তার প্রাপ্ত ভোট ১৮,১৭২টি।
কিশোরগঞ্জ উপজেলায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম, ঘোড়া প্রতীক। তার প্রাপ্ত ভোট ২৮,৩৪৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা শাহ মো: আবুল কালাম বারী, আনারস প্রতীক। তার প্রাপ্ত ভোট ২৮২০১টি।
জলঢাকা উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনসার
আলী মিন্টু, ঘোড়া প্রতীক। তার প্রাপ্ত ভোট ৩৯০৬৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম এলিচ, মোটরসাইকেল প্রতীক। তার প্রাপ্ত ভোট ৩১,০৪৬টি।








